নভেম্বরে বগুড়া কারাগারে আটক তিন আ’লীগ নেতার মৃত্যু, ‘অস্বাভাবিক’ দাবী আ’লীগের

নভেম্বরে বগুড়া কারাগারে আটক তিন আ’লীগ নেতার মৃত্যু, ‘অস্বাভাবিক’ দাবী আ’লীগের
শেয়ার করুন

৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ নেতাদের নামে গণহারে দেওয়া হত্যা মামলায় আটক তিন আওয়ামীলীগ নেতা নভেম্বর মাসেই বগুড়া কারাগারে মারা গিয়েছেন। নেতাদের মৃত্যুর এ ঘটনায় আতঙ্কগ্রস্থ ও মৃত্যুাশঙ্কায় ভুগছে দলটির নেতাকর্মীরা।

এর মধ্যে, গত ২৬ নভেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, ২৫ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ এবং বগুড়া শহর আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ১১ নভেম্বর কারা হেফাজতে মারা গেছেন।

বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, সবগুলো মামলাই জুলাই অভ্যুত্থানের পরে দায়ের হয়েছিল।

বগুড়া জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীয় সদস্য বলেন, দুই সপ্তাহে তিনজন আওয়ামী লীগ নেতার মৃত্যু স্বাভাবিক ঘটনায় নয়। জেল হেফাজতে নেতাদের স্লো-পয়েজিং’য়ের মাধ্যমেও হত্যার ঘটনা ঘটতে পারে। এখানে বগুড়া কারা কর্তৃপক্ষের অবহেলা রয়েছে।

কারা ‍কর্তৃপক্ষ জানিয়েছে অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু একটি হত্যা মামলা, ভাঙচুর এবং বিস্ফোরক মামলায় গত ২৪ আগস্ট ঝুনু গ্রেপ্তার হয়েছিলেন।

বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ বলেন, ‘আজ সকাল সাড়ে ১১টার দিকে কারা হাসপাতালে ঝুনু হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। তবে সিরাজগঞ্জ পৌঁছানোর পরে পথে তার মৃত্যু হয়।’

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লতিফ কারাগারে মারা যান। ২৩ নভেম্বর তিনি অসুস্থ বোধ করলে জেল কর্তৃপক্ষ তাকে শজিমেক হাসপাতালে পাঠায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন জেল সুপার ফারুক আহমেদ।

এর আগে বগুড়া কারাগারে গত ১১ নভেম্বর মারা যান আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম। তিনি বগুড়া শহর আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

কারা হেফাজতে একাধিক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে ফারুক বলেন, ‘তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে এসেছিলেন। কারা হাসপাতালে আমরা তাদের উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি।’

 

Visited 189 times, 1 visit(s) today