অ্যাডিলেডে প্রথম দিনেই অস্ট্রেলিয়ার দাপট

অ্যাডিলেডে প্রথম দিনেই অস্ট্রেলিয়ার দাপট
শেয়ার করুন

গোলাপি বলের টেস্টে প্রথম দিনেই জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। তার তোপে তছনছ হয়ে দুইশোর আগে গুটিয়ে গেল ভারত। এরপর ব্যাট করতে নেমে বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে পরিস্কার দাপট স্বাগতিক দলের। ভারত ১৮০ রানে অলআউট হওয়ার পর ১ উইকেটে ৮৬ রান তুলেছে অজিরা। ন্যাথান ম্যাকসুয়েনি ৩৮ও মারনাশ লাবুশানে ২০ রান নিয়ে খেলছেন। এর আগে ভারতের ইনিংস গুঁড়িয়ে ৪৮ রানে ৬ উইকেট নেন স্টার্ক।

তারকাবহুল ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন পেস অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি।

টস হেরে বল হাতে নিয়ে প্রথম বলেই যশস্বী জয়সওয়ালকে এলবিডব্লিউ করে স্টার্ক বুঝিয়ে দেন দিনটা তার। এরপর লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশভ পান্ত এবং অধিনায়ক রোহিত শর্মা সহ একের পর এক ভারতীয় ব্যাটসম্যানরা ফিরে যান প্যাভিলিয়নে।

স্টার্ক ছাড়াও প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ডও ভারতীয় ব্যাটসম্যানদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ান।

জবাবে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার ওপেনাররা সতর্কতার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে দিনের শেষ দিকে বেশ কয়েকবার ফ্লাডলাইট নেভে যাওয়ায় খেলা বিঘ্নিত হয়।

অস্ট্রেলিয়া এখনও ভারতের চেয়ে ৯৪ রান পিছিয়ে আছে। তবে প্রথম দিনের এই পারফরম্যান্সের পর অস্ট্রেলীয় শিবিরে আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছে।

Visited 8 times, 1 visit(s) today