মামলা ছাড়াই ফেনীতে ঢাকার আবাসন ব্যবসায়ী আটক

মামলা ছাড়াই ফেনীতে ঢাকার আবাসন ব্যবসায়ী আটক
শেয়ার করুন

ব্যুরো প্রধান ফেনী

রাজধানীর আবাসন ব্যবসায়ী ইনটেক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল ইসলাম (৪০) কে আটক করেছে পুলিশ। ২১ এপ্রিল, সোমবার ভোররাতে তাকে গ্রামের বাড়ি সোনাগাজীর চরছান্দিয়া থেকে আটক করা হয়। ফেনী মডেল থানার একটি বিষ্ফোরণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।

জানাগেছে, সোমবার ভোররাতে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের লন্ডনিপাড়া অভিযান চালিয়ে এম. ফখরুল ইসলামকে আটক করে পুলিশ।

সে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়াস্থ হালিম মেম্বার বাড়ির আবদুল হালিমের ছেলে ও রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব’র সদস্য।

এ ব্যপারে ফখরুলের স্ত্রী সামিহা ইসলাম জানান, ভাইকে গ্রেফতারের খবর শুনে তিনি বাড়িতে এসেছিলেন। কোন মামলা ছাড়াই সোনাগাজী থানা পুলিশ তাকে আটক করেছে।

সোনাগাজী থানার ওসি বায়েজীদ আকন বলেন, ছাত্র আন্দোলনে হামলাকারিদের সহযোগী ছিলেন ফখরুল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন বলেন, মহিপালে ৪ আগস্টের একটি বিস্ফোরন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৯ এপ্রিল মধ্যরাতে ফখরুলের ভাই উপজেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ মিজানুর রহমানকে অস্ত্রসহ গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।

Visited 49 times, 1 visit(s) today