নিজস্ব প্রতিবেদক | ২৫শে এপ্রিল, ২০২৫
এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন কর্তৃপক্ষ গোপনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে ইলন মাস্কের স্টারলিঙ্ক যোগাযোগ ও ইন্টারনেট সরঞ্জাম ভাগাভাগি করার পরিকল্পনা করছে।
দুই জ্যেষ্ঠ বাংলাদেশি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্টারলিঙ্ক পরিষেবার দ্রুত মোতায়েন নিশ্চিত করতে অস্বাভাবিক তৎপরতা দেখিয়েছেন ইউনূস, যার মূল উদ্দেশ্য এই উচ্চ প্রযুক্তির সরঞ্জাম আরাকান আর্মির সাথে ভাগাভাগি করা। এই পদক্ষেপ নিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে।
তবে, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে স্বাধীন তদন্তের দাবি উঠেছে ইতিমধ্যে। একইসাথে সাধারণের মাঝে এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট সকল পক্ষ।
