ভাড়া করা লোক দিয়ে সমাবেশ করেছে এনসিপি

ভাড়া করা লোক দিয়ে সমাবেশ করেছে এনসিপি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে হওয়া এ সমাবেশে কর্মী সমার্থকদের আধিপত্য দেখাতে লোক ভাড়া করেছে দলটি৷

শুক্রবার বিকেল ৩টার দিকে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হওয়া সমাবেশে সরেজমিনে দেখা গেছে, অংশগ্রহনকারীদের বড় অংশ জানেন না কিসের সমাবেশ। কেউ কেউ এটি বিএনপির আবার কেউ কেউ জামাতের সমাবেশের কথা বলেছেন। অংশ নেয়াদের একটা বড় অংশ একবেলা ৫০০ থেকে ১০০০ টাকা চুক্তি হিসবে এতে অংশ নিয়েছে।

সমাবেশে অংশ নেয়া হাজেরা বেগম কাজ করেন রাজধানীর গোপীবাগের এক বাসা বাড়িতে। বাড়ির মালিকের পরামর্শে ৭৫০ টাকা চুক্তিতে এতে অংশ নেন। তবে সমাবেশস্থল থেকে তাকে ৫০০ টাকা পারিশ্রমিক দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, যে বাসায় কাজ করি ওনারা গোপীবাগের মুশফিকের সঙ্গে গতকাল যোগাযোগ করিয়ে দেয়। সে ৭৫০ টাকা একবেলা চুক্তিতে দুপুরে আমাদের ১৩ জনকে নিয়ে আসে। সমাবেশে আনার পর সবাইকে এক প্যাকেট করে তেহেরি খেতে দেয়। পরে টাকা দেয়ার সময় আমাদের ৫০০ টাকা করে দিছে। ১০০ টাকার তেহেরি দিয়ে আড়াইশ টাকা কাইটা রাখছে।

কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশিরের পক্ষে সমাবেশে অংশ নিতে রাজধানীর কামরাঙ্গীর চর থেকে আসেন রিকসাচালক হাবুমিয়া। তিনিও ৮০০ টাকা চুক্তিতে এতে অংশ নেন। সমাবেশস্থল থেকে বিডি ডাইজেস্টকে তিনি বলেন, নতুন যে পার্টি হইতে হেরা আমাগো নিয়া আইছে। আউওনের সময় কইছে শিশির সাহেব আমাগো নেতা। দুপুরের পর থাইক্যা সন্ধ্যা পর্যন্ত থাকার জন্য ৮০০ টাকা দিব৷ তাই রাজি হইয়া গেছি। আবার আসার সময় নাস্তাও দিছে। বিকেলে খ্যাপ না মাইরা লসও হয়নি।

পুরো সময় সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, বাইতুল মোকাররমে নামাজে অংশ নিয়া মুসল্লিদের একটা অংশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তাদের কার্যক্রম দেখছিল। তাতে সমাবেশের লোক সমাগম বেশি দেখা যাচ্ছিল। পরে ধীরে ধীরে লোকসমাগম কমতে দেখা যায়।

এদিন সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এনসিপির সমাবেশের কারণে বায়তুল মোকাররমের জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন অভিমুখী প্রধান সড়কে যান চলাচল ব্যারিকেট দিয়ে বন্ধ করে দেয়া হয়। ফলে তীব্র যানযট তৈরি হয়।

Visited 168 times, 1 visit(s) today