নিরাপত্তা শঙ্কায় এক সপ্তাহ স্থগিত হয়ে গেল আইপিএল

নিরাপত্তা শঙ্কায় এক সপ্তাহ স্থগিত হয়ে গেল আইপিএল
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটাল ম্যাচ মাঝপথে বন্ধের পর থেকেই ছিলো শঙ্কা। শুক্রবার তেমনটাও দেখা গেল৷ আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণায় এমনটা জানিয়েছে বিসিসিআই।

বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার বৃহস্পতিবারের ম্যাচটি প্রথম ইনিংসের মাঝপথে পরিত্যক্ত হয়। করার পর। ধর্মশালার নিকটবর্তী এলাকার বিমানবন্দর বন্ধ থাকায় পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা শুক্রবার সকালে একটি বিশেষ ট্রেনে করে দিল্লি যান।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই জানায়, আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে। এরপর বাকি ম্যাচগুলোর জন্য নতুন সূচি ঘোষণা হবে।

ধর্মশালার পরিত্যক্ত ম্যাচ সহ এবারের আইপিএলে ৫৮টি খেলা সম্পন্ন হয়েছে। লিগ পর্বে আরও ১২টি খেলা বাকি রয়েছে, যার মধ্যে লখনউ (২), হায়দ্রাবাদ, আহমেদাবাদ (৩), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২), মুম্বাই, জয়পুরে অনুষ্ঠিত হওয়ার কথা, এরপর হায়দ্রাবাদ ও কলকাতায় প্লে অফ অনুষ্ঠিত হওয়ার কথা।

কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবস্থা বিরাজ করায় টুর্নামেন্টটি মাঝপথে বাধা পেল।

Visited 31 times, 1 visit(s) today