নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করল দূর্বৃত্তরা

নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করল দূর্বৃত্তরা
শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মো. সাহেব শেখ (৩৬)কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে।

সাহেব পৌরসভার ৮নং ওয়ার্ডের সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে। তিনি লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে একজন মাংস ব্যবসায়ী।

২২শে মে, বৃহস্পতিবার দুপুরে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, সকালে লক্ষীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গা গ্রামের লোকজনদের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে দুপুর সাহেব শেখ লক্ষীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন আহত সাহেব শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।

Visited 16 times, 1 visit(s) today