রাজনৈতিক কারণে রংপুরের হয়ে খেলার সুযোগ হারিয়ে এবার বিপক্ষে নামছেন সাকিব

রাজনৈতিক কারণে রংপুরের হয়ে খেলার সুযোগ হারিয়ে এবার বিপক্ষে নামছেন সাকিব
শেয়ার করুন

গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক কারণে তাকে দেশে ফিরতে দেয়া হয়নি। রংপুর আশা করেছিলো দেশের বাইরে হওয়া গ্লোবাল টি-টোয়েন্টির আসরে সাকিবকে খেলাতে পারবে তারা। তবে অন্তবর্তী সরকারের হুমকির মুখে সাকিবকে দলে নিতে পারেনি তারা।

রংপুর দলে না নিলেও সাকিবের গ্লোবাল টি-টোয়েন্টির আসর খেলা হচ্ছে। কারণ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি আসরের দল দুবাই ক্যাপিটালস তাকে দলে নিয়েছে এই আসরের জন্য। সাকিব দলটির হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকান স্পিনিং অলরাউন্ডার কেশব মহারাজের বিকল্প হিসেবে।

দুবাই ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়ে বলেছে, কিংবদন্তি অলরাউন্ডার আমাদের গ্লোবাল টি-টোয়েন্টির (জিএসএল) ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন। তিনি কেশব মহারাজের বদলে খেলবে। স্বাগতম সাকিব।’

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগামী ১০ জুলাই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেন্টার ডিস্ট্রিকসের মুখোমুখি হবে দুবাই। ১৬ জুলাই রংপুরের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে নামবেন সাকিব।

দুবাই ক্যাপিটালস আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দল। সাকিব তাই রংপুরের চেয়ে বেশ বড় অঙ্কেই সেখানে সুযোগ পেয়েছেন।

Visited 10 times, 1 visit(s) today