বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে ‘ইসলামবিরোধী এজেন্ডা’ আখ্যায় উগ্রবাদী হেফাজতের হুমকি

বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে ‘ইসলামবিরোধী এজেন্ডা’ আখ্যায় উগ্রবাদী হেফাজতের হুমকি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক গেজেটে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে হুমকি দিয়েছে ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠী হেফাজতে ইসলাম।

আজ ৫ই সেপ্টেম্বর, শুক্রবার উগ্রবাদী সংগঠনটির আমির মুহিব্বুল্লহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এক বিবৃতিতে এই শিক্ষামূলক পদক্ষেপকে ‘ইসলামবিরোধী এজেন্ডা’ বলে আখ্যায়িত করে উস্কানিমূলক মন্তব্য করেন।

বিবৃতিতে উগ্রবাদী হেফাজত সঙ্গীত শিক্ষাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দাবি করে, বাদ্যযন্ত্র ইসলামসম্মত নয় এবং সঙ্গীত কোনো ‘মৌলিক শিক্ষা’ নয় যা প্রাথমিক শিক্ষায় যুক্ত করা সরকারের ‘অধিকার নেই’।

জঙ্গিবাদী হুমকি দিয়ে বলে, অবিলম্বে গেজেট বাতিল করে সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে তারা ‘গণ-আন্দোলনের’ ডাক দেবে।

উগ্রবাদী এই সংগঠনের এমন অবস্থান শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং দেশের প্রগতিশীল ও বৈচিত্রময় শিক্ষাব্যবস্থার ওপর সরাসরি হস্থক্ষেপ বলে মনে করছেন সংস্কৃতিকর্মী ও সুধীজন। হেফাজত সঙ্গীত শিক্ষাকে বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি তুলে আবারও বোঝাতে চেয়েছে, তারা একটি একমুখী ও ধর্মীয় কূপ-ূকতায় আচ্ছন্ন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিতে চায়, যেখানে সৃজনশীলতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের জায়গা নেই।

বিবৃতিতে উগ্রবাদী সংগঠনটি পশ্চিমা সমাজ, এনজিও, এমনকি এলজিবিটি সম্প্রদায়কে টেনে এনে বিভ্রান্তিকর ও উগ্রবাদী ভাষায় বক্তব্য দেয়। তারা ‘ডি-ইসলামাইজেশন প্রকল্প’ বাস্তবায়নের অভিযোগ তুলে একধরনের ভিত্তিহীন চক্রান্ত তত্ত্ব দাঁড় করাতে চেয়েছে। এই ধরনের বক্তব্য ধর্মান্ধতা ও সহনশীলতার চরম অভাবেরই বহিঃপ্রকাশ বলে মনে করেন সাধারণ মানুষ।

উগ্রবাদী গোষ্ঠী হেফাজতের এই ধরনের অবস্থান কেবল শিক্ষাকে সংকীর্ণ ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ করতেই নয়, বরং রাজনৈতিক ও আদর্শিক প্রভাব বিস্তারের একটি প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় সংস্কৃতি ও সৃজনশীলতা অন্তর্ভুক্তির মাধ্যমে যে শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটিকে ধর্মের নামে বাধাগ্রস্ত করাই তাদের মূল উদ্দেশ্য বলে মনে করেন সংস্কৃতিকর্মীরা।

Visited 4 times, 1 visit(s) today