স্পিন স্বর্গে সিরিজ জিততে স্কোয়াডে আরেক স্পিনার যুক্ত করল বাংলাদেশ

স্পিন স্বর্গে সিরিজ জিততে স্কোয়াডে আরেক স্পিনার যুক্ত করল বাংলাদেশ
শেয়ার করুন

মিরপুরের বিভীষাকাময় স্পিন স্বর্গে সিরিজ জিততে স্কোয়াডে স্পিনার বাড়িয়েছে বাংলাদেশ দল। বামহাতি স্পিনার নাসুম আহমেদকে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

৩০ বছর বয়সি নাসুম এখন পর্যন্ত ১৮টি ওয়ানডেতে ৪.৪৮ ইকোনমি রেটে ১৬টি উইকেট নিয়েছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে একটি ওয়ানডে খেলেছিলেন।

শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের জয়ে বাংলাদেশ বর্তমানে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে।

দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

Visited 17 times, 1 visit(s) today