নিজস্ব প্রতিবেদক
বগুড়া বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত। সেই জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ সোমবার বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা চলাকালীন অডিটোরিয়ামের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বিকেলেই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে সারজিস আলম ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি লিখেছেন, বগুড়ায় আমাদের সাংগঠনিক সভার সময় জেলা পরিষদ অডিটোরিয়ামের বাইরে ধারাবাহিকভাবে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
