নরসিংদীর ঘোড়াশালে এবার ভূমিকম্প: মাত্রা ৩.৬

নরসিংদীর ঘোড়াশালে এবার ভূমিকম্প: মাত্রা ৩.৬
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।

গত সপ্তাহেও প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে ২১ নভেম্বর সকালে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্পের উৎস ছিল নরসিংদীর মাধবদী।

Visited 21 times, 1 visit(s) today