চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজে মিলল ৮০০ কার্টন বিদেশি সিগারেট

চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজে মিলল ৮০০ কার্টন বিদেশি সিগারেট
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

আজ ৬ই ডিসেম্বর, শনিবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার করেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল সিগারেট উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারে ৬টি লাগেজ ব্যাগের সন্ধান মেলে। কিন্তু অনেক অনুসন্ধানের পরও কেউ ব্যাগগুলোর মালিকানা দাবি করেনি। পরে সেগুলো আমরা আমাদের জিম্মায় নিই।

তিনি আরও বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লাগেজগুলো স্ক্যানিং করা হয়, ভেতরে কী আছে জানার জন্য। স্ক্যানিংয়ে বিস্ফোরক দ্রব্য নেই নিশ্চিত হওয়ার পর লাগেজগুলো খোলা হয়। সেখানে মনড ব্র্যান্ডের ৮০০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Visited 10 times, 1 visit(s) today