চট্টগ্রাম ব্যুরো
ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশের মতো চট্টগ্রামেও সহিসংতায় লিপ্ত হন জুলাইযোদ্ধা খ্যাত উগ্রবাদী-জঙ্গিরা। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনে হামলা করে তারা। একইসাথে সহ. হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনেও হামলার করে জুলাইযোদ্ধারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুলাইযোদ্ধা উগ্রবাদী-জঙ্গিরা সহ. হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে, ভাঙচুর করছে।
সেই ঘটনার জেরে পুলিশ উগ্রবাদী-জঙ্গিদের বাধা দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অন্তত ১২ জুলাইযোদ্ধাকে আটক করে পুলিশ।
জানা যায়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তিন-চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় একজন পুলিশ সদস্য ও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার সেসময় বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১২ জন আটক হয়েছেন।
