‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হলো খালেদা জিয়াকে

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হলো খালেদা জিয়াকে
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

আজ ৮ই মার্চ, রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবসের এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রতিবছর পাঁচ শ্রেণিতে পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হলেও এবার দেওয়া হলো ৬ জনকে। পদকপ্রাপ্তরা হলেন-

১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া
২. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার
৩. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন
৪. সফল জননী নুরবানু কবীর
৫. জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম
৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘শত অত্যাচারে খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল।’

তিনি বলেন, ‘নারীদের সাহস প্রজ্ঞা ও নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দিতে হবে সব ক্ষেত্রে। নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে সকল নারীরা নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্যতা, ন্যায্যতা ও ন্যায় বিচারের অঙ্গীকারের হোক।’

Visited 8 times, 1 visit(s) today