যশোরে জামায়াতের ইফতারে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

যশোরে জামায়াতের ইফতারে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

যশোরের ঝিকরগাছা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিশেষ অতিথি হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলায় বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিলে বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদীন।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর নেতাদের সাথে অতিথির মঞ্চে বসতে দেখা যায় বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

এ ঘটনায় এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় হেলাল উদ্দিনের ৫ আগস্টের পরে থেকে জামায়াতের সাথে আঁতাত থাকার কারণে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাঁকড়া কওমী মাদ্রাসার মুহতামিম তাওহিদুর রশীদ, বাঁকড়া ইউনিয়নের চেয়াম্যান আনিছুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতিআবু জাফর ও জামায়াতে মনোনীত বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাবিব কায়ছার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক জয়নুল আবেদীন, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম।

জামায়াতের ওলামা বিভাগের সভাপতি আনোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আব্দুর রশীদ, তরবিয়াত সেক্রেটারি সায়েব আলী, যুব বিভাগের সভাপতি আহাদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান রবি, সিরাজুল ইসলাম, আবু দাউদ।

 

Visited 23 times, 1 visit(s) today