মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুর পক্ষে বললেও দণ্ডিত যুদ্ধাপরাধীদের নিয়ে শোক প্রস্তাবে সমর্থন ফজলুর রহমানের

মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুর পক্ষে বললেও দণ্ডিত যুদ্ধাপরাধীদের নিয়ে শোক প্রস্তাবে সমর্থন ফজলুর রহমানের
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

সংসদ অধিবেশনে প্রথম দিন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মুক্তিযুদ্ধের বীরদের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করলেও ফজলুর রহমান সংসদে যুদ্ধাপরাধী ও রাজাকারদের নিয়ে উত্থাপিত শোক প্রস্তাবে সমর্থন দিয়েছেন।

শোক প্রস্তাবে কুখ্যাত রাজাকার মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, সালাহউদ্দিন কাদের, দেলোয়ার হোসাইন সাঈদীসহ অন্যান্যদের নাম অন্তর্ভুক্ত হওয়ার পরই এ ঘটনার তীব্রতা বেড়ে যায়।

দৈনিক সমকালের সাংবাদিক আহমেদ লিখেছেন, সংসদ অধিবেশনের সময় স্পিকার যখন শোক প্রস্তাবটি তোলেন, তখন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের দৃষ্টিতে ফজলুর রহমানের প্রতিক্রিয়া চোখে পড়ে। ফজলুর রহমান নিজ আসন ছেড়ে সংরক্ষিত মহিলা আসনের খালি সিটে বসে প্রস্তাব সমর্থন করেন।

মাইকের সমস্যা থাকায় এমন অবস্থান নেওয়ার বিষয়টি সাংবাদিকরা নজরে রাখেন। মানুষ ফেসবুক, ভাষণমঞ্চ বা টকশোতে যেভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে, বাস্তব কর্মে তা সবসময় একই রকম হয় না।

এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং যুদ্ধাপরাধীদের বিষয়ে জনমতের সঙ্গে রাজনৈতিক আচরণের এই বৈপরীত্য সমাজ ও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অনেকেই মনে করছেন, ফজলুর রহমানের বক্তব্য ও টকশোতে মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা এবং দরদ শুনলে মনে হয়, ‘এই বুঝি দেশ রাজাকারমুক্ত হলো।’ কিন্তু বাস্তবে, হালুয়া রুটির ভাগ পেলে সবাই ঠান্ডা।

Visited 34 times, 1 visit(s) today