গুপ্তকালীন সময়ে রাব্বানীকে পাঠানো সাদিক কায়েমের ম্যাসেজের স্ক্রিনশট ভাইরাল!

গুপ্তকালীন সময়ে রাব্বানীকে পাঠানো সাদিক কায়েমের ম্যাসেজের স্ক্রিনশট ভাইরাল!
শেয়ার করুন

❐ ক্যাম্পাস প্রতিনিধি


বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ডাকসুর বর্তমান ভিপি ও জামায়াতে ইসরামীর গুপ্ত সংগঠন শিবিরের নেতা সাদিক কায়েমের পুরনো ম্যাসেজের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সাদিক কায়েম যখন তার শিবির কর্মীর পরিচয় গুপ্ত রেখে ছাত্রলীগের নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলার মিশনে যুক্ত ছিলেন, সেসময় গোলাম রাব্বানীসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে ঘনিষ্ঠতার চেষ্টা করছিলেন এভাবে বার্তা আদান প্রদানের মাধ্যমে, স্ক্রিনশট ফাঁস হওয়ার পর এমন মন্তব্য করেন অনেকেই।

এক পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি সংযুক্ত করে রাব্বানী ব্যঙ্গ করে লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।

ভাইরাল ওই স্ক্রিনশটে দেখা গেছে, ২০১৮ সালের ১লা আগস্ট গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ বার্তা পাঠান সাদিক কায়েম। কিন্তু রাব্বানী কোনো প্রত্যুত্তর দেননি সেই বার্তার।

আবার ৩রা আগস্ট রাতে সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে ‘ভার্সিটির ভোট ভাই’ পরিচয় দেন। তারও কোনো প্রত্যুত্তর দেননি রাব্বানী। ৩১শে আগস্ট পুনরায় সালাম দিয়ে বার্তা পাঠান সাদিক কায়েম। সঙ্গে নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। যথারীতি কোনো উত্তর দেননি তৎকালীন ডাকসু ভিপি গোলাম রাব্বানী।

সাদিক কায়েমের সেই বার্তার স্ক্রিনশট পোস্ট করেছেন জুলাই জঙ্গি হামলার প্রথম সারির নেতা নেতা ও সমন্বয়ক আবদুল কাদের।

তিনি লিখেছেন, জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্রনেতা। তাবৎ দুনিয়ার মানুষ তাকে চিনে; আর পাত্তা না দেওয়া রাব্বানী জননিন্দিত, মানুষ তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে। সো, এখনই শিক্ষা নেন। মানুষকে গুরুত্ব দেন।

কাদের আরো লিখেছেন, যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন তারাও শিক্ষা নেন। সাদিক ভাই এক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।

তবে কাদেরের পোস্ট শেয়ার করে অনেকেই সাদিক কায়েমের গুপ্তকালীন মিশনের উল্লেখ করেছেন।

সাবেক ছাত্রলীগ নেতা মো. আসাদ লিখেছেন, সাদিক কায়েম গুপ্তকালীন সময়ে সুপ্ত থেকে ছাত্রলীগের নেতাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। রাব্বানী তাকে পাত্তা দেয়নি, হয়ত সে ঠিকই গুপ্ত কর্মীকে চিনতে পেরেছিল।

মিনহাজ হোসেন নামে এক ছাত্রলীগ কর্মী লিখেছেন, আজ সাদিক কায়েমের গুপ্ত পরিচয় উন্মোচিত। আবদুল কাদেররা তার ২০১৮ সালের ব্যর্থ মিশনের যতই প্রশংসা করুক, গুপ্ত চিরকাল গুপ্তই থেকে যাবে।

Visited 55 times, 1 visit(s) today