এবার ঢাকা সিটি মেয়র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

এবার ঢাকা সিটি মেয়র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম
শেয়ার করুন

❐ বিনোদন ডেস্ক


জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি মেয়র পদে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

আজ ৫ই এপ্রিল, রোববার বিষয়টি নিজেই নিশ্চিত করেন হিরো আলম।

তিনি বলেন, “আমি এবার দলীয় প্রতীক নিয়েই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে। মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে।”

তিনি আরও জানান, এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি—ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কোন এলাকা থেকে নির্বাচন করবেন তা নিয়ে ভাবছেন।

তার ভাষায়, “সময়ই বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে।”

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে হিরো আলম বলেন, “আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। কীভাবে সেগুলোর সমাধান করা যায়, সেই পরিকল্পনাও করছি। খুব শিগগিরই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরবো।”

কোন দল থেকে নির্বাচন করবেন—এ বিষয়ে তিনি বলেন, “বেশ কয়েকটা দলের সঙ্গেও আমার আলোচনা চলছে। আমি চাই, জনগণের পাশে থেকে কাজ করতে। তাদের আস্থা অর্জন করতে।”

উল্লেখ্য, এর আগে আমজনতার দলের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।

Visited 10 times, 1 visit(s) today