আবারও জুলাই গেজেট স্ক্যাম: জাসদ নেতা কাজী আরেফের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনি জুলাই শহীদের তালিকায়!

আবারও জুলাই গেজেট স্ক্যাম: জাসদ নেতা কাজী আরেফের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনি জুলাই শহীদের তালিকায়!
শেয়ার করুন

–অচেনা একজন 

১৬ই ফেব্রুয়ারী (১৯৯৯ইং) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর স্কুলমাঠে জাসদের উদ্যোগে হচ্ছে সন্ত্রাসবিরোধী সমাবেশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্যরত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম কান্ডারী ও জাসদ এর অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ এবং মঞ্চে উপস্থিত ছিলেন লোকমান হোসেন, অ্যাডভোকেট ইয়াকুব আলী, হেলাল উদ্দিন, মোশাররফ হোসেন, ইসরাইল হোসেন, তফসের সহ কয়েকজন।

হঠাৎ সভাস্থলের পূর্ব পাশ থেকে সশস্ত্র অবস্থায় ১০-১২ জন মঞ্চের দিকে অস্ত্র উঁচিয়ে ব্রাশফায়ার করতে থাকে, সঙ্গে সঙ্গে লোকমান হোসেন, ইয়াকুব আলী, ইসরাইল হোসেন তফসের, শমসের মন্ডল মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এরপর মঞ্চের কাছে এসে অস্ত্রধারীরা জানতে চায় কাজী আরেফ আহমেদ কে? কোথায় কাজী আরেফ? সর্বশেষে কাজী আরেফ আহমেদ নিজেই বলেন, ‘হ্যাঁ, আমি কাজী আরেফ আহমেদ, কী চাও তোমরা? আর কাউকে গুলি করবে না।’ সঙ্গে সঙ্গে খুনিরা গুলি করে কাজী আরেফ আহমেদের বুক ঝাঁজরা করে দেয়।

৫ জনকে গুলি করে হত্যা করার নৃশংস এই ঘটনা ঘটিয়েছিলো পূর্ব বাংলা নামের উগ্র সশস্ত্র চরমপন্থী স্বাধীনতাবিরোধী লাল্টু বাহিনীর সন্ত্রাসীরা।

ওই দিনই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। চঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাড়ে পাঁচ বছর পর ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত ১০ আসামির ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট ৯ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। এদের মধ্যে একজনকে খালাস এবং ১২ জনের সাজা মওকুফ করেন।


মৃতুদণ্ডপ্রাপ্ত ৯ আসামির মধ্যে ৪ পলাতক এবং এই ৪ জনের মধ্যে অন্যতম বাখের আলী।

 

আজ বলবো এই বাখেরআলী’র গল্প এবং টুইস্ট।

অভিশপ্ত ৫ই আগষ্ট (২০২৪ইং) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকেই সশস্ত্র মিছিল নিয়ে দেশের প্রায় সমস্ত থানায় আক্রমন, অস্ত্র ও গোলাবারুদ লুটপাট, অগ্নিসংযোগ ভাংচুর চালায় সন্ত্রাসী’রা। রাজধানীর উত্তরা পূর্ব থানা এর মধ্যে অন্যতম। সন্ধ্যার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় দায়িত্বপালনরত আক্রান্ত পুলিশ সদস্যরা নিজেদের জীবন ও সরকারী সম্পত্তি অস্ত্র-গুলি রক্ষার্থে গুলি চালালে একটি গুলি নাকের নীচে দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে কবির নামে একজন আহত হয়। এরপর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কবির’কে মৃত ঘোষনা করেন।
পুলিশের উপরে আক্রমনকারী কবির’কে ইনুস গং তথাকথিত জুলাই শহীদ গেজেটে ২০৪ নাম্বারে অন্তর্ভুক্ত করেছে!

এই নিহত কবিরই কাজী আরেফ আহমেদ সহ ৫ জন জাসদ নেতার হত্যাকারী মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ‘বাখের আলী’ !!! সে দীর্ঘদিন যাবৎ নাম-পরিচয় গোপন করে ছদ্মনামে স্ত্রী-সন্তান সহ টঙ্গীর আরিচপুর এলাকায় বসবাস করতো।

টুইস্ট আরো বাকী আছে;

খুনের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বাখের আলী’র ছদ্মনাম ‘কবির’ তথাকথিত বিতর্কিত জুলাই শহীদ গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে, গত ৫ই আগষ্ট (২০২৫ইং) তার মৃত্যুবার্ষিকীতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার ওসি মোঃ সোলাইমান শেখ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোয়াজ আলী সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ভুয়া নামের ভুয়া শহীদ কবির এর কবরে শ্রদ্ধা জানায় এবং পুষ্পস্তবক অর্পন করে !!!

 

Visited 2,214 times, 1 visit(s) today