ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার
শেয়ার করুন

❐ লাইফস্টাইল ডেস্ক


সাধারণ মানুষের কাছে মুখরোচক ও জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ফুচকা’ নিয়ে এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে ভেজালবিরোধী অভিযানের এই পরিচিত মুখ- সরকারি কর্মকর্তা জানালেন, ল্যাব টেস্ট ও অনুসন্ধানে দেখা গেছে খোলা বাজারে বিক্রি হওয়া মাত্র এক প্লেট ফুচকাতেই ৭ কোটিরও বেশি মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে।

এই সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন তথ্য প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা ফুচকাপ্রেমিদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপকভাবে।

ফুচকা তৈরির অস্বাস্থ্যকর পরিবেশ, দূষিত পানি ও নোংরা-ভেজাল দ্রব্যে তৈরি টক ব্যবহারের কারণে এটি কীভাবে এক নীরব ঘাতকে পরিণত হচ্ছে, তা তুলে ধরেন আব্দুল জব্বার মন্ডল।

ভোক্তা অধিকার কর্তৃপক্ষের এই ভাষ্যের আগে থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে এসেছেন ফুচকাসহ এমন অস্বাস্থ্যকর স্ট্রিট ফুড সম্পর্কে।

চিকিৎসকেরা বলছেন— অস্বাস্থ্যকর উপায়ে তৈরি এমন এক প্লেট খাবারে যেসব ব্যাকটেরিয়া থাকে, তা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব ভয়ঙ্কর ব্যাকটেরিয়া মুহূর্তের মধ্যে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয় এবং জন্ডিসের মতো মারাত্মক রোগ বাধাতে সক্ষম।

ভোক্তা অধিকার কর্মকর্তাত জব্বার মন্ডল জানান, তারা নিয়মিত তদারকি করছেন। মানুষের খাবারের পাতে বিষ তুলে দেওয়া এই ভেজালকারী ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

Visited 15 times, 1 visit(s) today