৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন

৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক


তিন মাসের ব্যবধানে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন।

গত ২৩শে জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, গত ডিসেম্বর শেষে এই ধরনের ব্যক্তি অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।

চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকের সংখ্যা মাত্র ১৫ জন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।

এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের অ্যাকাউন্টসংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।

Visited 26 times, 1 visit(s) today