বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


দেশের আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সরকারের ১৮০ দিনে আইন-শৃঙ্খলা উন্নতির বিষয়ে জনগণ বলবে। তবে জনপ্রত্যাশা পূরণে আরো সময় লাগবে।’

একইসাথে তিনি বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার এবং আল-কায়েদা, আইএস-এর বিভিন্ন সেল সক্রিয় হওয়া নিয়ে প্রতিবেদনে জাতিসংঘ যে উদ্বেগ প্রকাশ করেছে, তাও প্রত্যাখ্যান করলেন।

আজ ১৭ই আগস্ট, সোমবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্কের বিস্তার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর। সুতরাং অনুমাননির্ভর কোনো প্রতিবেদনকে আমরা আমলে নিচ্ছি না।’

তিনি বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে জ্বালানি সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়ের জন্য যাতে মজুদ রাখা যায়, সেই চেষ্টা চলছে।’

তিনি আরো বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকেই মেটানো যাবে।’

Visited 10 times, 1 visit(s) today