❐ স্থানীয় সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে এক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর সেলাই মেশিন নেওয়ার ঘটনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
ওই নারীর নাম তানিজলা আক্তার তন্নি। তিনি বিএনপির মহিলা দলের উপজেলা পর্যায়ের নেত্রী।
দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সরকারি বা মানবিক সহায়তার অংশ হিসেবে এসব সেলাই মেশিন প্রদান করা হলেও, তা পেয়েছে উপজেলার এক প্রভাবশালী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
বিষয়টি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশ্ন উঠেছে অনুদান বিতরণের স্বচ্ছতা নিয়ে।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার অনুকূলে বরাদ্দকৃত অনুদান বিতরণ করা হয়েছে।
সম্প্রতি রায়পুর উপজেলায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
