চট্টগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ফুটেজ দেখে পুলিশি তৎপরতা শুরু

চট্টগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ফুটেজ দেখে পুলিশি তৎপরতা শুরু
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

আজ ২১শে সেপ্টেম্বর, সোমবার দুপুরের দিকে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে উক্ত মিছিলের ভিডিওচিত্রটি ভাইরাল হতে শুরু করে।

মিছিলের সংবাদ জানাজানি হওয়ার পর ভিডিও ফুটেজ পর্যালোচনার পর বেশ কয়েকজনকে চিহ্নিত করতে সমর্থ হয়েছে পুলিশ প্রশাসন।

ভিডিও চিত্রে দেখা যায়, আরাকান সড়কের বাদুরতলা সংলগ্ন একটি গলি থেকে আনুমানিক অর্ধ শতাধিক কর্মী দলীয় ব্যানারসহ প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।

মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইনান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেওয়া হয়।

মিছিলের সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ছড়িয়ে পড়া ভিডিওচিত্রটি পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

মিছিলের পর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ শুরু করা হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে শনাক্তও করা সম্ভব হয়েছে। আসামিদের আটক করতে অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

Visited 22 times, 1 visit(s) today