সেই লম্পট জামায়াত আমিরের বাড়িঘর গুঁড়িয়ে দিল উত্তেজিত জনতা

সেই লম্পট জামায়াত আমিরের বাড়িঘর গুঁড়িয়ে দিল উত্তেজিত জনতা
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় সংগঠন থেকে অব্যাহতি পাওয়া জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন পর্যায়ের লম্পট নেতার বসতঘর ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসীর কয়েকজন।

আজ ১লা নভেম্বর, রোববার সকালে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তাইজুল ইসলাম নিলখী ইউনিয়ন জামায়াতের আমির পদে ছিলেন।

তাইজুল ইসলামের শাস্তির দাবিতে ব্যানার হাতে কয়েক শ নারী-পুরুষ সেখানে জড়ো হন। পরে তাঁদের মধ্য থেকে কয়েকজন তাঁর বসতঘরে ভাঙচুর চালান।

তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজি করতেন। পাশাপাশি তিনি জামায়াতের ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে ওই ইউনিয়নে দলটির প্রচার-প্রচারণার দায়িত্বও পালন করছিলেন।

গত রোববার তাঁকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা, সমালোচনা ও ক্ষোভ দেখা দেয়।

এর আগে, ২৭শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তাইজুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে তাইজুল ইসলামের শাস্তির দাবিতে স্থানীয়দের মানববন্ধনের খবর তিনি পেয়েছেন। পরে কয়েকজন ঘরবাড়িতে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Visited 4 times, 1 visit(s) today