যাত্রাবাড়ীতে ফ্লাইওভার, গাবতলী ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ; সাংস্কৃতিক মন্ত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা

যাত্রাবাড়ীতে ফ্লাইওভার, গাবতলী ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ; সাংস্কৃতিক মন্ত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা
শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিমুহুর্তে একের পর এক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি ককটেল বিস্ফোরণ হলেও এতে কেউ হতাহত হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও মারফত জানা যায়, কে বা কারা সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বসুন্ধরা রিভার ভিউয়ের বাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটায়।

রাত ৮ট বাজে ৪৫ মিনিটের দিকে গাবতলিতে ব্রিজের নীচের মোড় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

Visited 3 times, 1 visit(s) today