ইন্সপেকশন শতভাগ তুলে নেয়ার পরে পাকিস্থান থেকে প্রথম জাহাজের আগমন, আসবে পাকিস্থানি বিমানও

ইন্সপেকশন শতভাগ তুলে নেয়ার পরে পাকিস্থান থেকে প্রথম জাহাজের আগমন, আসবে পাকিস্থানি বিমানও
শেয়ার করুন

গতকাল চট্টগ্রাম বন্দরে পাকিস্থান আগত প্রথম কোন জাহাজ নোঙ্গর ফেলে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, পানামা পতাকাবাহী YUAN XIANG FA ZHAN নামের কনটেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছেছে।  জাহাজটিতে ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউস (২০ ফুট হিসেবে) কার্গো ছিল। পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।

এই বছর ২৯শে সেপ্টেম্বর রাজস্ব বিভাগ একটি বিবৃতির মাধ্যমে জানায় যে, পাকিস্থান থেকে আগত পণ্যে কোন ইন্সপেকশন আবশ্যক না। অর্থাৎ কাস্টমসের কোন পরিদর্শনের বাধ্যবাধকতা ছাড়াই পাকিস্থান থেকে আগত জাহাজের পণ্য খালাশ করে দেশের অভ্যন্তরে ঢোকানো যাবে। বিশ্লেষকরা মনে করছেন এই বাধ্যবাধকতা তুলে নেয়ার সুযোগে মেয়াদ উত্তীর্ন পণ্যের সাথে সাথে নিষিদ্ধ ঘোষিত পণ্যও বাংলাদেশে ঢুকে যেতে আর কোন বাধা থাকবে না।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।

এদিকে পাকিস্থানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি করতে ঢাকার সন্মতি পেয়ে ইসলামাবাদের তরফ থেকে একটা প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে, যা খুব শীঘ্রই চুক্তিতে রুপান্তরিত হওয়ার আশা প্রকাশ করছে পাকিস্থান হাই কমিশন।

দ্যা ডেইলি অবজারভার এর প্রতিবেদন মারফত জানা যায়, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার বলেছেন যে, বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তানের প্রতি সম্পর্কন্নয়নের উল্লেখযোগ্য সদিচ্ছা রাখে। দুইপ্রান্তের দুই বন্ধুপ্রতীম দেশের সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি খুবই ইতিবাচক। অতএব, যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্থান-বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কমিশন (জেইসিকে) ধরে রাখার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেইসি) আসন্ন বৈঠকে উভয় পক্ষের এ ধরনের সব প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে কারণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পাকিস্তান-বাংলাদেশ জেইসির গুরুত্ব বেড়েছে।

এছাড়াও এয়ার সার্ভিস চুক্তিতে, এভিয়েশন ডিভিশন বাংলাদেশে পিআইএর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে পাকিস্তান মিশনে সাড়া দিয়েছে। পাকিস্তান মিশন সরাসরি ফ্লাইট চালু করতে বিমান বাংলাদেশ এবং ইউএস-বাংলার সাথে যোগাযোগ করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে পাকিস্থানের পতাকা সম্বলিত বিমান অবতরন করতে দেখা যাবে।

পাকিস্থান ডিফেন্সের টুইটার হ্যান্ডেল থেকে ২৯শে আগস্ট প্রকাশিত এই টুইটে জানা যায় যে পাকিস্থানের সাথে বাংলাদেশ আর্টালারির গোলা বারুদ কেনার চুক্তি করেছে। এবং বাংলাদেশে পাকিস্থানি জাহাজ আসার পরে সেই একই টুইটার হ্যান্ডলে থেকে প্রথম জাহাজ বাংলাদেশে ভেড়ায় অভিনন্দন জানানো হয়।

নেটিজেনরা উপরোক্ত সকল ঘটনার সুত্র জুড়ে এই সিন্ধান্তে উপনীত হয়েছেন যে, বাংলাদেশের স্বাধীনতার পরে পাকিস্থান থেকে আসা প্রথম জাহাজে সম্ভবত গোলাবারুদই ছিল। এটা দ্বৈব কোন ঘটনা নয় যে, ১৯৭১ সালে পাকিস্থান থেকে আগত শেষ জাহাজের কার্গোতে একই গোলাবারুদ ছিল।

Visited 2,567 times, 1 visit(s) today