‘জার্মান আ’লীগের কর্মীদের তোপের মুখে হাছান মাহমুদ’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘জার্মান আ’লীগের কর্মীদের তোপের মুখে হাছান মাহমুদ’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ
শেয়ার করুন

বার্তাকক্ষ

বিডিডাইজেস্ট.কমে প্রকাশিত ‘জার্মান আওয়ামিলীগের নেতা কর্মিদের তোপের মুখে হাছান মাহমুদ’ প্রতিবেদন অসত্য দাবি করে প্রতিবাদ জানিয়েছে জার্মান আ’লীগ।

২০ ডিসেম্বর( শুক্রবার) জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারন সম্পাদক মোবারক আলী ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর প্রতিবেদনে সভা পরবর্তী এই অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম যে “বিডিডাইজেস্ট, কম” নামক পোর্টালে সভা অনানুষ্ঠানিক মত-বিনিময় সভার বিষয়ে ‘জার্মান আওয়ামি লীগের নেতা কর্মিদের তোপের মুখে হাছান মাহমুদ’ শিরোনামে একটি অসত্য বনোয়াট, অনাকাঙ্খিত খবর প্রকাশিত করে, যা সত্যের অপলাপমাত্র। উক্ত খবরে প্রকাশিত ঘটনার বর্ণনা ও প্রদত্ত তথ্যসমূহ সম্পূর্ণ মনগড়া ও অসত্য। উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জনাব হাছান মাহমুদ জার্মান আওয়ামী লীগ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন। এবং নেত্রী তাঁর বক্তৃতার পর আমাদেরকে ড. হাছান মাহমুদকে নিয়ে সভা চালিয়ে যাওয়ার নির্দেশনাও দেন। জার্মান আওয়ামী লীগ এই বনোয়াট সংবাদের ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রকৃতপক্ষে এই ধরনের বনোয়াট খবর আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া অন্য কোন কিছু নয় এবং জার্মান আওয়ামী লীগের একটি অত্যন্ত সফল অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাও বটে।

প্রতিবেদকের বক্তব্য

জার্মান আওয়ামীলীগের পদধারী একজন নেতার তথ্যপ্রমাণ নিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। সংবাদটির প্রতিটি তথ্য বস্তুনিষ্ঠতার নিয়ম মেনে করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে যোগদান করতে এসে জার্মান আওয়ামিলীগের নেতা কর্মিদের তোপের মুখে পড়েন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক হাছান মাহমুদ। প্রায় ১০/১২ জন নেতা কর্মি আওয়ামিলীগের বর্তমান দুর্দশা এবং দূর্নিতীর জন্য হাসান মাহমুদকে সরাসরি দায়ী করেন।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সম্মেলনে উপস্থিত নেতা কর্মিরা জানান, “আপনাদের লোভ আর দুর্নীতি’র কারনেই দেশে থাকা আওয়ামিলীগের নেতা কর্মিরা আজকে দুর্বিসহ জীবন যাপন করছে, হুমকির মুখে আছে সবার জীবন। আহত নিহত নেতা কর্মিদের কোন খোজ খবর আপনি রাখেন নাই। যাকে ইচ্ছা তাকে দলে ঢুকিয়েছেন। আপনাদের দুর্নীতি’র দায়ে দল আজ বিপর্যস্থ”।

হাছান মাহমুদ এসকল অভিযোগ আর ক্ষোভের কোন প্রতিক্রিয়া দেখান নাই। পরিস্থিতি নিয়ন্ত্রন করেন জার্মান আওয়ামিলীগের সভাপতি মিজানুর রহমান। তিনি হাছান মাহমুদকে ক্ষুব্ধ নেতাকর্মিদের থেকে সরিয়ে এনে বিশেষ অতিথিদের টেবিলে বসান। অনুষ্ঠানে বাকি পুরাটা সময় হাসান মাহমুদ সেই চেয়ারেই বসে থেকে শেখ হাসিনার বক্তব্য শোনেন।

আনুষ্ঠানে আগতদের সাথে কথা বলে জানা যায়, অনুষ্ঠান শেষ করে হাছান মাহমুদ জার্মান আওয়ামিলীগের সভাপতির সাথে হাত মিলিয়ে নীরবে সভাস্থল ত্যাগ করেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামিলীগের সরকার পতনের পর প্রাথমিক অবস্থায় হাছান মাহমুদ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তারপর পরিস্থিতি শান্ত হলে কোনভাবে নিরাপত্তা বাহিনীকে ম্যানেজ করে ঢাকা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন। গত নভেম্বরে লন্ডনের একটি অনলাইন টিভিতে সাক্ষাৎকার দিতে শেষবার হাছান মাহমুদ কে দেখা গিয়েছিল।

Visited 195 times, 1 visit(s) today