ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের বড় হার

ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের বড় হার
শেয়ার করুন

ছেলেদের যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও মেয়েদের বেলায় এলো না এমন ফল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

রোববার ফাইনালে ভারতীয় মেয়েরা বাংলাদেশকে ৪১ রানে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৮ রানের। তবে টিম টাইগ্রেসরা ১৮.৩ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায়। টস জিতে আগে ফিল্ডিং করে ভারতকে ১১৭ রানে আটকে রাখার পরও বাংলাদেশের ব্যাটসম্যানরা লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়।

বাংলাদেশের পেসার ফারজানা ইয়াসমিন ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন। ইনিংসের পঞ্চম ওভারে তিনি তিন বলের মধ্যে দুটি উইকেট শিকার করেন। গঙ্গাডি তৃষা এবং অধিনায়ক নিকি প্রসাদ ভারতের ইনিংসে কিছুটা সময় উইকেট ধরে রাখলেও ফারজানার সুইংয়ের সামনে দীর্ঘক্ষণ টিকতে পারেননি। তৃষা ৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন। ভারতের পক্ষে আয়ুশি শুক্লা এবং মিথিলা বিনোদ শেষদিকে দলকে ১১৭ রানের গুরুত্বপূর্ণ সংগ্রহে পৌঁছে দেন।

রান তাড়ায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল ফাহমিদা ছয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। তাও তাদের ইনিংসগুলো বড় নয়। ছয়া ২৪ বলে করেন ১৮, কিপার ব্যাটার ফেরদৌ ৩০ বলে করেন ২২ রান। ভারতের আয়ুশা শুক্লা ১৭ রানে পান ৩ উইকেট।

Visited 21 times, 1 visit(s) today