চ্যাম্পিয়ন্স লিগ এবার নতুন আদলে হচ্ছে। ৩৬টি দলের লিগ পর্বের মাধ্যমে শুরু হয়েছে এই আসর। প্রতিটি দল প্রথম রাউন্ডেই এবার ৮টি ম্যাচ খেলবে। শীর্ষ ২৪টি দল নকআউট পর্বে যাবে। এর মধ্যে প্রথম ৮টি দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। বাকি ১৬টি দল প্লে-অফ খেলে শেষ ষোলোতে উঠবে।
চলতি সপ্তাহে বেনফিকার বিপক্ষে ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়েছে বার্সেলোনা, প্রত্যাশিতভাবে জিতেছে লিভারপুল। গত রাতে বিশাল ব্যবধানে আরবি সালজবুর্গকে (৫-১) গোলে হারিয়ছে রিয়াল মাদ্রিদ। ৪-২ গোলে পিএসজির কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। দেখা দেওয়া যাক ৭ ম্যাচ শেষে কার অবস্থা কেমন।
কোন কোন দল এখন পর্যন্ত নিশ্চিত:
• শেষ ষোলো নিশ্চিত: লিভারপুল ও বার্সেলোনা।
• অন্তত প্লে-অফ নিশ্চিত: আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ব্রেস্ত, সেল্টিক, বরুসিয়া ডর্টমুন্ড, ফেইনুর্ড, ইন্টার মিলান, জুভেন্টাস, লেভারকুসেন, লিল, এসি মিলান, মোনাকো এবং রিয়াল মাদ্রিদ।
• প্রতিযোগিতা থেকে বিদায়: বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস এবং ইয়াং বয়েজ।
কোন কোন দলের ভাগ্য এখনও অনিশ্চিত:
• ম্যানচেস্টার সিটি: পিএসজির কাছে হেরে শীর্ষ ২৪-এর বাইরে চলে যাওয়ায় তাদের নকআউট পর্বে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
• পিএসজি: ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ঠিকই, কিন্তু এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি।
আগামী ৩০ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচগুলো খেলা হবে। সেখান থেকেই স্পষ্ট হয়ে যাবে কোন কোন দল নকআউট পর্বে যাবে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে নতুন ফরম্যাটের কারণে প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। অনেক বড় বড় দলের ভাগ্য এখনও অনিশ্চিত। আগামী ম্যাচগুলোতে কী ঘটে তা দেখার জন্য ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
