গত বছর টেস্ট ক্রিকেটে দাপট দেখিয়েছে ইংল্যান্ড ও ভারত। এবারের আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশেও তাদেরই আধিপত্য বিস্তার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে না পৌঁছালেও এই দুই দেশের ক্রিকেটাররা সেরাদের তালিকায় শীর্ষে।
শুক্রবার আইসিসি তাদের ওয়েবসাইটে ২০২৪ সালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে। একাদশে সবচেয়ে বেশি চারজন ক্রিকেটার ইংল্যান্ডের, তিনজন ভারতের। নিউজিল্যান্ডের দুই, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের কোনো ক্রিকেটারই এই তালিকায় নেই।
আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ:
যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (উইকেটরক্ষক, ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অধিনায়ক, অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জাসপ্রিত বুমরাহ (ভারত)।
