কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলারের সাথে একটা সামনাসামনি উত্তপ্ত বৈঠকের লাইভ টেলিকাস্ট হোমফিডে এলো। বোঝা গেল জেলে আটক থাকা কোন বন্দীর জামিন হবার পরেও কেন জামিনের কাগজ পৌঁছায়নি, সে বিষয়ে কেউ জেলারকে চরম অমার্জিত ভাষায় ধমকাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। প্রফাইলের নামটা পরিচিত মনে হওয়ায় একটু খুঁজতেই বেরিয়ে এলো, জেলারকে ধমক ও হুমকি দেয়া ব্যাক্তিটির নাম আতাউর রহমান বিক্রমপুরী ওরফে আসাদুল্লাহ ওরফে আতাউর।
সে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, ইতিমধ্যে একবার গ্রেফতার হলেও সম্ভবত জামিনে আছে। আর যার মুক্তিতে দেরি হওয়ার অভিযোগে সে হুমকি দিচ্ছিল, সেই শায়েখ মো. মহিবুল্লাহ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার আধ্যাত্মিক নেতা অর্থাৎ মেন্টর।
একজন জঙ্গী একটা হাই সিকিউরিটি কারাগারের জেলারের সাথে প্রকাশ্যে বৈঠক করে তার কমান্ডারকে ছেড়ে দিতে হুমকি দিচ্ছে, এই দৃশ্য দেখার জন্যই নিশ্চয়ই জুলাইয়ে আপনারা নতুন করে দেশ স্বাধীন করেছিলেন। আপনাদের জন্য সুখবর, আতাউর প্রকাশ্যে লাইভে ঘোষণা দিয়েছে সিরিয়া স্টাইলে বিপ্লব হবে এইবার!
দায় ও দরদের নতুন বাংলাদেশে স্বাগতম!
Visited 127 times, 1 visit(s) today
