যে কারণে গ্রেপ্তার শাওন

যে কারণে গ্রেপ্তার শাওন
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ ৬ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানালেন, বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন ফেসবুক পোস্ট নিয়ে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী ও স্থপতি মেহের আফরোজ শাওন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান নিশাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।

বিস্তারিত আসছে…

Visited 258 times, 1 visit(s) today