স্থানীয় সংবাদদাতা
চট্টগ্রামে ভাসমান এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে। ভিক্ষুক ওই নারীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
১৫ই মার্চ, শনিবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে মো. আবদুল আলী নামের (৫৫) ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আলীর বাড়ি ভোলার চরফ্যাশনে। চট্টগ্রামে চান্দগাঁও আবাসিক এলাকায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আনুমানিক ২৬ বছর বয়সী এক নারী চান্দগাঁও আবাসিক এলাকায় ভিক্ষা করেন। গত ১১ই মার্চ রাতে আবাসিক এলাকার এ ব্লকের একটি গ্যারেজের পাশে মাঠে নিয়ে আবদুল আলী তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।”
শনিবার ওই নারীর অভিযোগ পাওয়ার পর আবদুল আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
সর্বশেষ, আবদুল আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
