যশোরে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল সম্পাদক-সমন্বয়কসহ আটক ৪

যশোরে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল সম্পাদক-সমন্বয়কসহ আটক ৪
শেয়ার করুন

যশোর প্রতিনিধি

যশোরে গণধর্ষনের অভিযোগে এক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও কথিত দুই সমন্বয়কসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।

১৬ই মার্চ, রোববার যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে ঝিকরগাছা থানা পুলিশ।

আটককৃত চারজন হলেন- গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, পটুয়াপাড়া গ্রামের মামুন হোসেন বাপ্পী (২১), ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক, ইয়াসিন আরাফাত (২২), জাবেদ হোসেন (২৮) ও আমিনুর রহমান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই নারী ৯৯৯ কল দিলে ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করেন। পরে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ভুক্তভোগী নারী (রাজগঞ্জ গ্রামের টুকু মিয়ার মেয়ে (১৯)) বেনাপোল খালাবাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে নামে। এরপর গদখালী বাজারের ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে চার বন্ধুর সাথে পরিচয় হয়।

সেই সুত্রে ওই নারীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনদের লিচুবাগনে নিয়ে গণধর্ষন করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা বলেন, কোন ব্যক্তির দায় সংগঠন নেবেনা। জাতীয়তাবাদী ছাত্রদলে কোন অপরাধীর ঠাই নাই, ওদেরকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ধর্ষনের অভিযোগ পেয়ে দ্রুত চার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরিক্ষার জন্য পাঠানো হবে।

Visited 281 times, 1 visit(s) today