নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে এনজিও কার্যালয়ে এক নারীকে গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেলাব উপজেলায় একটি এনজিও কার্যালয়ে শুক্রবার এ ঘটনা ঘটে।
১৬ই মার্চ, রোববার এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, দুই সন্তানের মা এক নারীর স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তিনি শিবপুর উপজেলায় একটি ভাড়া বাসায় থেকে একটি গামের্ন্টেসে চাকরি করেন। মোবাইল ফোনে তার সঙ্গে পরিচয় হয় বেলাবোর ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার।
শুক্রবার শাহজাহান মিয়া তাকে একটি এনজিও কার্যালয়ে নিয়ে যায় এবং সেখানে তিনি ও দেলোয়ার হোসেন রাজু মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। দেলোয়ার হোসেন রাজু বেলাব গ্রামের বাসিন্দা এবং এনজিও কার্যালয়ের সহকারি। মূল অভিযুক্ত শাহজাহান মিয়া বেলাব বাজারের ফার্নিচার ব্যবসায়ী।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মামলার পর তাৎক্ষণিকভাবে দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ফার্নিচার ব্যবসায়ী শাহজাহানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
