যে ৩টি খাবারে পেটের মেদ ঝরিয়ে ঝরঝরে হয়ে যেতে পারেন

যে ৩টি খাবারে পেটের মেদ ঝরিয়ে ঝরঝরে হয়ে যেতে পারেন
শেয়ার করুন
লাইফস্টাইল

পেটের মেদ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন স্বাস্থ্যসচেতন মানুষ। এ থেকে মুক্তি পেতে শরীরচর্চার পাশাপাশি খাওয়া-দাওয়াতেও কিছুটা পরিবর্তন দরকার। দৈনন্দিন ডায়েটে কিছু পরিবর্তন আপনার মেটের মেদ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।

ওটমিল

সকালে অনেকেই মাখন-পাউরুটি খান। তবে পাউরুটির বদলে দিনের শুরুতে ওটমিল খেতে পারেন। প্রোটিন, ফাইবার, ভিটামিন থাকায় ওটমিল সহজেই পেটের মেদ ঝরাতে পারে। সবজি দিয়ে ওটসের খিচুড়ি বানিয়ে নিতে পারেন। তা না হলে ওটমিল দুধ দিয়েও খেতে পারেন। তবে চিনি দেবেন না।

কিনোয়া

ওজন বেড়ে যাওয়ার সঙ্গে ভাতের কোনো সম্পর্ক নেই। পরিমিত পরিমাণে খেলে সমস্যা হওয়ার কথা নয়। তবে পরিমাণটা সব সময় ঠিক থাকে না। বেশি-কম হয়েই যায়। তাই ঝুঁকি না বাড়িয়ে ভাতের বদলে খেতে পারেন কিনোয়া। প্রোটিন, ফাইবার, শর্করা সব কিছুই ভরপুর মাত্রায় আছে কিনোয়ায়। ফলে খিচুড়ি তৈরি করে খেতে পারেন।

গুড়

রান্নায় একটু মিষ্টি না হলে তৃপ্তি পান না অনেকেই। সেক্ষেত্রে চিনির পরিবর্তে গুড় খেতে পারেন। গুড় শরীরের বিশেষ ক্ষতি করে না। ওজন নিয়ন্ত্রণে রাখতেও গুড়ের জুড়ি মেলা ভার। গুড় ছাড়া খেতে পারেন মধুও। গুড়ে ক্যালোরি কম থাকে। ফলে মেদ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তবে সুগারের সমস্যা আছে যাদের, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Visited 157 times, 1 visit(s) today