ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে বহির্বিশ্বে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ: তারেক রহমান

ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে বহির্বিশ্বে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ: তারেক রহমান
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে এবং গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৯শে মার্চ, বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অন্তবর্তীকালীন ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী দেশে ফের গণতন্ত্রের কবর রচনা করবে। গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়ে প্রিয় বাংলাদেশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেছেন, ‘জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা ও সম্মান না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময়ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছাবে।’

দেশে হঠাৎ করেই নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে, আমাদের নারীরা নিরাপত্তা সংকটে পড়েছে কি না, এ বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন আছে।

Visited 29 times, 1 visit(s) today