বিএনপিকে ইঙ্গিত করে প্রেস সচিব: করিডোর ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে কিছু রাজনৈতিক দল

বিএনপিকে ইঙ্গিত করে প্রেস সচিব: করিডোর ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে কিছু রাজনৈতিক দল
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মিয়ানমারের সঙ্গে প্রস্তাবিত করিডোর ইস্যুতে কিছু রাজনৈতিক দল দায়িত্বহীন ও অপরিপক্ক মন্তব্য করছে।

গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে শফিকুল আলম জানান, ‘এই প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত হবে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সকল পক্ষের সঙ্গে আলোচনা করবে।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ যদি মানবিক করিডোর স্থাপনের উদ্যোগ নেয়, তাহলে বাংলাদেশ সরকার এতে সহযোগিতা করতে আগ্রহী। তবে সেটা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং তাদেরকেই আগে দুই দেশ ও রাখাইনের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Visited 56 times, 1 visit(s) today