যে কারণে চাকরি ছাড়লেন পুলিশের ৫ এসপি

যে কারণে চাকরি ছাড়লেন পুলিশের ৫ এসপি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

৪১তম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈছা আন্দোলনে অসংখ্য পুলিশকে মধ্যযুগীয় কায়দায় ঝুলিয়ে হত্যা, নির্যাতনের ঘটনা, থানার অস্ত্র লুটের ঘটনাগুলো বিচারের আওতায় না আনাসহ নানা কারণে তারা স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়েছেন এমনটি মনে করছেন সুধীজন।

এছাড়া, প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে মবের শিকার হচ্ছে পুলিশ। ছাত্র নামধারী সন্ত্রাসীরা সারাদেশে পুলিশকে এখন শারীরিক-মানসিকভাবে লাঞ্ছিত করছে। দিন দিন এভাবে সুশৃঙ্খল বাহিনীটির মনোবল ভেঙে দেওয়া হচ্ছে বলে মনে করছেন তারা।

মনোবল ফিরিয়ে আনার পরিবর্তে অন্তর্বর্তী সরকার উল্টো পুলিশকে নানাভাবে হয়রানি করে চলেছে। দলীয় সরকারের অনুগত আখ্যা দিয়ে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। এমনকি পুলিশকে দিয়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ।

যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া ওই কর্মকর্তাদের আবেদন অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে প্রজ্ঞাপনে চাকরি ছাড়ার কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি।

যারা পুলিশের চাকরি ছেড়ে দিয়েছেন তারা হলেন, রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র।

উল্লেখ্য, পুলিশের এই মেধাবী কর্মকর্তারা চলতি বছরের ১৪ই জানুয়ারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্ট মহল এ ঘটনাকে বিরল হিসেবে চিহ্নিত করেছেন।

Visited 208 times, 1 visit(s) today