মতামত || কুকি-চিনের ৫০ হাজার সেট কমব্যাট ইউনিফর্ম উদ্ধার: কেন এই রণসজ্জা, কার জন্য?

মতামত || কুকি-চিনের ৫০ হাজার সেট কমব্যাট ইউনিফর্ম উদ্ধার: কেন এই রণসজ্জা, কার জন্য?
শেয়ার করুন
ইবনে বতুতা

তৃতীয় দফায় আরও ১৫ হাজার কমব্যাট ইউনিফর্ম উদ্ধার হলো। এর আগে ১৭ই মে প্রথম দফায় উদ্ধার হয় প্রায় ৩০ হাজার সেট। দ্বিতীয় দফায় ১১ হাজার। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৫০ হাজার সেট সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিনের কমব্যাট ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে।

এত বড় ঘটনা! অথচ সংবাদমাধ্যমগুলো চুপচাপ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেই এ তথ্য চাপা দিয়ে রাখা হয়েছিল। এক সপ্তাহ পর খবর প্রকাশ পেলেও পুলিশের শীর্ষ কর্মকর্তারা মুখ খোলেননি। কারো কাছে কোনো তথ্য নেই, প্রশ্ন করলে- ওপর থেকে মুখ বন্ধ রাখার নির্দেশ রয়েছে- বলে পাশ কাটানো!

প্রশ্ন উঠছে, বাংলাদেশে কুকি-চিন জনগোষ্ঠীর মোট সংখ্যা যেখানে আনুমানিক ১ লাখের একটু বেশি, যার মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। তাছাড়া কুকি-চিন মূলত একটি জাতি নয়, বরং একাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্মিলিত নাম বা সম্প্রদায়। এদের মধ্য থেকে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে সক্রিয় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (KNF) মূলত বম জাতিগোষ্ঠীর লোকজন নিয়ে গঠিত। এই বম জাতিগোষ্ঠীর মোট জনসংখ্যা আবার ১০-১৫ হাজারের বেশি নয়।

আরও প্রশ্ন, ৫০ হাজার সেট কমব্যাট ইউনিফর্ম কোথা থেকে এলো? কারা এর পেছনে? কাদের জন্য তৈরি হয়েছে এই সামরিক পোশাক? ৫০ হাজার সেট কমব্যাট ইউনিফর্ম তৈরিতে খরচ পড়ে অন্তত ৪-৫ কোটি টাকা। এত বিপুল অর্থায়ন করছে কে? কেএনএফ-এর চেয়েও বড় কোনো অজানা পরিকল্পনা কি এর সঙ্গে যুক্ত?

বাংলাদেশ সেনাবাহিনী যখন ড. ইউনূসের গোপন পরিকল্পনায় সায় না দিয়ে করিডোর ইস্যুতে দৃঢ় অবস্থান নিয়েছে, ঠিক তখনই এই ধরনের গোপন তথ্য প্রকাশ পেতে শুরু করল।

সচেতন মহলে তাই প্রশ্ন জেগেছে:

► যদি জেনারেল ওয়াকারকে অপসারণ করত ইউনূসের অবৈধ সরকার, তাহলে কি এসব ঘটনা প্রকাশ্যে আসত?
► যদি সবকিছু ইউনূসের পরিকল্পনা অনুযায়ী চলত, তাহলে কি জানা যেত এই ‘প্রক্সি যুদ্ধের’ প্রস্তুতির কথা?
► কেএনএফ কি কেবল মুখোশ? এর আড়ালে কি অন্য কোনো আঞ্চলিক বা বৈশ্বিক শক্তির খেলা চলছে?
► ইউনূস চাইছে তার সাম্রাজ্যবাদী প্রভুদের ইচ্ছার বাস্তবায়ন- এ অঞ্চলে একটি প্রক্সিযুদ্ধ লাগাতে, কারা হতো তার ঘুঁটি?

লেখক পরিচিতি: পর্যটক এবং পর্যবেক্ষক

Visited 179 times, 1 visit(s) today