ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকায় ছুরিকাঘাতে জীবন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জীবনের পিতার নাম রজব আলী, তিনি কালিকাপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।
জানা গেছে, ৩০শে মে, শুক্রবার বিকাল ৫টার দিকে ব্যাপারীপাড়া বিল্লাল স্টোরের সামনে বন্ধুদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে শিমুল নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করেন। ঘটনার পরপরই জীবনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শিমুলের বাড়ি ব্যাপারীপাড়ায়, তার পিতার নাম জিয়া। ঘটনার পর থেকে শিমুল পলাতক রয়েছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
