রথ যাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা আওয়ামী লীগের

রথ যাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা আওয়ামী লীগের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রথ যাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এক বিবৃতিতে এই মহিমান্বিত ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের গুরুত্ব তুলে ধরে আওয়ামী লীগ বলেছে, “রথ যাত্রা ভক্তি, সহনশীলতা ও মানবিকতার অনন্য বার্তা বহন করে—যা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করে।”

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দলটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, উৎসব সবার।”

রথ যাত্রা উপলক্ষে দেশবাসীকে ঐক্য, শান্তি ও মানবকল্যাণের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে দলটি আরও বলেছে, “আসুন, রথ যাত্রার এই দিনে আমরা সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করি। রথ যাত্রা হোক আনন্দময়, নিরাপদ এবং শুভ।”

বিবৃতির শেষাংশে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে উদ্দীপ্ত হয়ে ধর্মীয় উৎসবগুলিকে সর্বজনীনতার আলোকে উদযাপনের আহ্বান জানানো হয়।

Visited 3 times, 1 visit(s) today