অর্থনৈতিক সংকটে এইচএসবিসি বাংলাদেশের ৪৫০ কর্মী চাকরিচ্যুত

অর্থনৈতিক সংকটে এইচএসবিসি বাংলাদেশের ৪৫০ কর্মী চাকরিচ্যুত
শেয়ার করুন

অর্থনীতি

বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশের ব্যাংকিং খাতও ব্যাপক চাপে রয়েছে। শিল্প ও ব্যবসা খাতে মন্দা, বিনিয়োগে স্থবিরতা, এবং একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে কর্মসংস্থানের সংকট তীব্র আকার ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার—মাস ও সপ্তাহের শেষ কর্মদিবসে এইচএসবিসি বাংলাদেশ কর্তৃপক্ষ একটি টাউন হল মিটিং ডেকে তাদের ৪৫০ জন কর্মীকে চাকরিচ্যুতির নোটিশ প্রদান করে।

জানা যায়, সংশ্লিষ্ট কর্মীদের দুই মাসের নোটিশ দেওয়া হয়েছে। তারা সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বেতনসহ অন্যান্য সুবিধা পাবেন, তবে ৩০শে সেপ্টেম্বরের পর তাদের চাকরি কার্যকরভাবে শেষ হবে।

বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। উৎপাদন ও ব্যবসা খাতে চরম মন্দা এবং ঋণখেলাপির হার বৃদ্ধির ফলে ব্যাংকিং খাত মারাত্মক চাপের মধ্যে রয়েছে। ব্যাংকগুলোর লাভ কমে যাওয়া, খেলাপি ঋণের বেড়ে যাওয়া এবং অনিশ্চিত বিনিয়োগ পরিস্থিতি ব্যাংকগুলোকে খরচ কমাতে বাধ্য করছে, যার অন্যতম দিক হলো কর্মী ছাঁটাই।

এই পরিস্থিতিতে চাকরিচ্যুত ৪৫০ জন ব্যাংকারও যুক্ত হলেন দেশের বাড়তে থাকা বেকার জনগোষ্ঠীর তালিকায়। অর্থনৈতিক সংকট আরও দীর্ঘায়িত হলে ব্যাংক ও কর্পোরেট খাতে কর্মসংস্থানের অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

Visited 19 times, 1 visit(s) today