কারা অভ্যন্তরে নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নে আওয়ামী লীগের কঠোর হুঁশিয়ারি

কারা অভ্যন্তরে নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নে আওয়ামী লীগের কঠোর হুঁশিয়ারি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগ কারাগারে আটক নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন ও অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে দলটি অভিযোগ করেছে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের প্রত্যক্ষ নির্দেশে কারা অভ্যন্তরে নারকীয় অত্যাচার চালানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, পৃথিবীর অন্যতম নিরাপদ স্থান হিসেবে পরিচিত কারাগারকে আজ আওয়ামী নেতাকর্মীদের জন্য নরকে রূপান্তরিত করা হয়েছে। দখলদার ইউনূস সরকারের নির্দেশে কারা কর্মকর্তারা চরম নির্যাতনের মাধ্যমে ইতোমধ্যে বহু নেতাকর্মীকে হত্যা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলটি আরও জানায়, খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং পুরো রাষ্ট্রযন্ত্রকে “মানুষখেকো দানবে” পরিণত করেছে। কারা অভ্যন্তরে লাগাতারভাবে যে চরম নিপীড়ন চলছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন।

আওয়ামী লীগ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “খুনি-ফ্যাসিস্ট ইউনূসের শাসনকাল বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে।”

দলটির প্রত্যাশা, মানবিকতাসম্পন্ন মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দানবীয় গোষ্ঠীর বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং আগামীর আলোর পথ উন্মুক্ত হবে।

Visited 14 times, 1 visit(s) today