স্থানীয় সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে আল মামুন গাজী নামের এক জামায়াত নেতা মরে গেলেন।
আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি একই ইউনিয়নের জামায়াতের দায়িত্বশীল ছিলেন।
আজ ৪ঠা অক্টোবর, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে বিদ্যুতের কাজের সময় মরে যান তিনি।
জানা যায়, আল মামুন পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। দুপুরে কাকডাঙ্গা গ্রামের জামায়াত নেতা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর জন্য বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করছিলেন। এ সময় ব্যবহৃত ড্রিল মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গেলে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার ধাক্কা খেয়ে লোহার গেট শরীরের ওপর গিয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তার মৃত্যুর পর স্থানীয়রা ‘আলহামদুলিল্লাহ’ বলে স্বস্তি প্রকাশ করেন। গ্রামের একাধিক মানুষের সাথে কথা বলে জানা যায়, আল মামুন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন গত বছরের ৫ই আগস্টের পর থেকে। সাধারণ মানুষও তার কারণে নির্যাতিত হয়েছেন।
কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুনের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
কলারোয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হয়েছি।
