রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে তিন সমন্বয়ক ও কিশোর গ্যাং লিডার আটক

রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে তিন সমন্বয়ক ও কিশোর গ্যাং লিডার আটক
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় চাঁদাবাজি করতে গিয়ে চক্রের হোতা বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) সমন্বয়ক ও তার দুই সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। তারা কিশোর গ্যাং পরিচালনা করত এবং এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।

আজ ৪ঠা অক্টোবর, শনিবার ভোরে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়। উত্তরা আর্মি ক্যাম্প থেকে আজ বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের হোতা বৈছা সমন্বয়ক আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার দুই সহযোগী- ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

স্থানীয়রা জানান, গত বছরের জুলাই-আগস্টে তারা সহিংসতায় যুক্ত ছিলেন। সমন্বয়ক পদ ব্যবহারের মাধ্যমে ৫ই আগস্টের পর থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তাদের পরিচালিত কিশোর গ্যাংয়ের কারণে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানান।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা উত্তরার তাদের ছাত্র সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা, জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

Visited 7 times, 1 visit(s) today