পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, বাধা দেয়ায় শশুরকে পেটালেন শ্রমিকদল নেতা হারুন

পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, বাধা দেয়ায় শশুরকে পেটালেন শ্রমিকদল নেতা হারুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুরে গভীররাতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে শ্রমিকদল নেতা হারুন। এতে বাধা দেওয়ায় ওই গৃহবধুর শশুরকেও পিটিয়েছেন তিনি।

অভিযুক্ত হারুন নেয়ামতপুর ভূঞা বাড়ীর জয়নাল আবদীনের ছেলে ও লেমুয়া ইউনিয়ন শ্রমিকদল যুগ্ম সাধারন সম্পাদক।

এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। রোববার তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হারুন কিছুদিন পূর্বে মধ্যরাতে নিজ বাড়ীর এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শোরচিৎকার শুনে ওই গৃহবধুর শশুর হারুনকে থামানোর চেষ্টা করেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করেন হারুন।

পরবর্তীতে স্থানীয় শাহিনুর রহমান বাবু, করিমুল হক, মমিনুল হক, রহিম উল্লাহ রিপন, রৌশনা আক্তারসহ বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ফেনী জজ কোর্টে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার দুইটি পৃথক মামলার আবেদন করেন ভুক্তভোগী গৃহবধু।

নেয়ামতপুর পঞ্চায়েত কমিটির সভাপতি বশির আহমেদ বাচ্চু মিয়া জানান, হারুন একজন মাদকাসক্ত। মদ খেয়ে সে একাধিক ঘরে ঢুকেছে। সবার কাছে এসব প্রমাণ রয়েছে।

এলাকাবাসির ভাষ্য, হারুন স্থানীয় থানার পুলিশের সোর্স। ৫ই আগষ্টের পর থেকে শ্রমিক দলের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ধর্ষণ, জবরদখল, চাঁদাবাজিসহ সকল অপকর্মের হোতা তিনি।

ফেনী থানার ওসি মো. শামসুজ্জামান জানান, হারুন ধর্ষণচেষ্টার মামলায় বর্তমানে কারাগারে আছেন। এছাড়া তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে।

Visited 21 times, 1 visit(s) today