সংকটাপন্ন খালেদা, ১০ ঘণ্টা ধরে ভেন্টিলেশন সাপোর্টে

সংকটাপন্ন খালেদা, ১০ ঘণ্টা ধরে ভেন্টিলেশন সাপোর্টে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার মধ্যরাত থেকে দুপুর ২টা পর্যন্ত টানা প্রায় ১০ ঘণ্টা তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় বলে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। তিনি আল্লাহর বিশেষ রহমত কামনা করেন।

গত ২৩শে নভেম্বর রাতে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তার অবস্থা জটিল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়। আবার পরদিন তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই বিএনপি চেয়ারপারসনের।

Visited 40 times, 1 visit(s) today